মাদকের মামলায় ৪ নাইজেরিয়ান কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১৮:১৭আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৮:১৭

রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার চার নাইজেরিয়ান নাগরিককে মাদক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার আসামিরা হলেন— ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার।

বুধবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত আসামিদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা  এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সোহেল সিকদার আসামিদের আদালতে হাজির করার পর প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে পল্লবী থানার কালশী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  এ সময় আসামিদের কাছ থেকে ১২ বোতল বিদেশি  মদ, পাঁচ বোতল হুইস্কি, ৩২টি  বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম