রাজধানীতে ‘ভবন থেকে পড়ে’ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০২

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকার একটি ভবন থেকে পড়ে শওকত হোসেন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সিনিয়র অফিসার হিসেবে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

সবুজবাগে বাসাবো এলাকায় ‘নাভানা টাওয়ার’ নামে নয় তলা ভবনটির পঞ্চম তলায় থাকতেন শওকত হোসেন। তার বাবার নাম আবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি গাজীপুর।

নিহতের বড় বোন সুলতানা মাহমুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ব্যাংকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় শওকত। দুপুরের খাবারও সঙ্গে নিয়েছিল সে। এরপর হয়তো লিফটে না উঠে ভবনের ছাদে চলে যায়, আমরা ধারণা করছি আত্মহত্যা করেছে। তার স্ত্রী অন্তঃস্বত্বা। আগামী মাসে ডেলিভারি ডেট রয়েছে।’ তবে কী কারণে আত্মহত্যা করে থাকতে পারেন সে বিষয়ে কোনও কিছু জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, গতকাল রাতেও শওকত তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিল। তাদের মধ্যে কোনও পারিবারিক কলহ ছিল না। তারা দুজনই ওই বাসায় ছিল।

এ বিষয়ে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল। পরিবারের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।’ তারপরও নিহত শওকতের অফিসে কোনও ঝামেলা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী