ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৯:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:৩২

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন।

আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকে একটি রিট আবেদন দায়ের করেছি। সংবিধান অনুযায়ী আইন করতে হবে। আইন অনুসারে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও এটা পালন করা হয়নি। কমিশন গঠনে কোনও আইন করা হয়নি। আমাদের দল আইনের একটা খসড়া করে আইন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন বরাবরে পাঠিয়েছে। কিন্তু চিঠির প্রেক্ষিতে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় রিট করেছি। আমরা চেয়েছি আগামী নির্বাচনের আগে সরকার যেন এ আইন প্রণয়ন করে।

নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে সংবিধানের ১১৮  অনুচ্ছেদে বলা হয়েছে, ‘(১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।’

প্রসঙ্গত, এর আগেও ২০১৭ সালের জানুয়ারিতে এ বিষয়ে আরেকটি রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিব ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছিলো।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে