ভুয়া এনআইডি ও জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২২:২৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:২৮

রাজধানীর হাজারীবাগ থেকে জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।

হাসান মুহাম্মদ মুহতারিম জানান, বুধবার (১৩ অক্টোবর) রাতে হাজারীবাগ থানার আশরাফুল এন্টারপ্রাইজের দোকানে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই দোকান থেকে  জাল সার্টিফিকেট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয় এবং শরিফুলকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘শরিফুলের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতার ১৫টি জাল  সনদপত্র, ১৭টি ভুয়া জাতীয় পরিচয়পত্র,  ১টি কম্পিউটার মনিটর, ১টি কালার প্রিন্টার, জাল দলিল তৈরির কাগজ ও কালি উদ্ধার করা হয়।’

তিনি জানান, এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী