দুই বাসের প্রতিযোগিতায় ত্রিশালে সড়ক দুর্ঘটনা: বাসচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৪:৪৬আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৪:৪৬

দুই বাস চালকের প্রতিযোগিতায় ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করেছে সিআইডি। আজ সোমবার (১৮ অক্টোবর) নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাশিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাস চালকের নাম মো. আনছার আলী।

সোমবার (১৮ অক্টোবর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের বলেন, শুধু দুটি বাসের প্রতিযোগিতার কারণে ত্রিশালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত বাসচালকের বরাত দিয়ে তিনি জানান, গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে যায় স্যাপার এম এ রহিম নামে একটি বাস। ঠিক সেই সময়ই ময়মনসিংহের উদ্দেশে সৌখিন পরিবহনেরও একটি বাস ছেড়ে যায়। রাস্তায় তারা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে থাকে। একপর্যায়ে বেপরোয়া গতির কারণে স্যাপার এম এ রহিম পরিবহনের বাসটি ত্রিশাল এলাকায় থেমে থাকা বিকল একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটি দুমড়ে-মচড়ে যায় এবং ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। পরবর্তীতে চিকিৎসা অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়।

তিনি বলেন, শুধুমাত্র বেপরোয়া গতির কারণে এবং চালকদের অসচেতনতার কারণে সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনা ঘটনা ঘটছে। এ ঘটনার পর পরই রবিবার (১৭ অক্টোবর) সড়ক পরিবহন ২০১৮ এর আইনে ত্রিশাল থানায় একটি মামলা করা হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী