যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো নারী পথচারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১৫:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:২৩

রাজধানীর মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় মুক্তারা বেগম (৪৭) নামের একজন নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। 

পুলিশ জানায়, মুক্তারা বেগম ছিলেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মধ্যম মহিষা গ্রামের আরব আলীর স্ত্রী। তিনি মাতুয়াইল মেডিক্যালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় নারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন। তিনি জানান, চালককে আটকের পর পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে মৃতদেহ।

পুলিশের এই সদস্য আরও জানান, মুক্তারা বেগম ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য মাতুয়াইল মেডিক্যালে এসেছিলেন। তবে ঢাকায় তার ঠিকানা কোথায় তা জানা যায়নি। পুলিশ এখন এই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করছে।

/এআরআর/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী