আদালতে এসে ফিরে গেলেন বিচারক কামরুন্নাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২১, ১৫:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭:০৩

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে পর্যবেক্ষণে ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার পরামর্শ দিয়ে ব্যাপকভাবে সমালোচিত ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার আজ রবিবার (১৪ নভেম্বর) আদালতে বসেননি। আজ সকালেই তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একইসঙ্গে আজ রবিবার সাড়ে ৯টা থেকে ওই বিচারককে এজলাসে না বসার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালত সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ৯টার আগেই আদালতে পৌঁছান বিচারক বেগম মোছা. কামরুন্নাহার। তবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হওয়ার আগেই আদালতের খাস কামরায় বসে উচ্চ আদালত নির্দেশনা পান তিনি। পরে তিনি আর এজলাসে বসেননি।

কামরুন্নাহারকে আদালত থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১১ নভেম্বর রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার পর পর্যবেক্ষণে আদালত পুলিশের উদ্দেশে ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার পরামর্শ দেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত আলোচিত এ মামলার রায় দেন। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন।

আরও পড়ুন:

আলোচিত সেই বিচারকের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত

/এমএইচজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তদন্তে গিয়ে অভিযুক্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত
তদন্তে গিয়ে অভিযুক্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান