এবি ব্যাংকের সাবেক ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:২১

আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের নোয়াখালী শাখার সাবেক ম্যানেজার নাসিরউদ্দিনসহ চার জনকে আসামি রেখে মামলা করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদকের তদন্ত কর্মকর্তা মশিউর রহমানকে ভবিষ্যতের জন্য সতর্ক করে মামলাটির তদন্তকার্য থেকে সরানোর আদেশ দেন আদালত। বুধবার (১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি, রিভিশন আবেদনকারীর পক্ষে আইনজীবী একেএম নুরুল আলম এবং ব্যাংক কর্মকর্তাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। 

এবি ব্যাংক চৌমুহনী শাখার গ্রাহক মো. আবদুল মমিন নিজের অ্যাকাউন্টে ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার ৪০০ টাকা ঋণ বাবদ জমা দেন। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মশিউর রহমান সেই টাকা বেআইনিভাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও ব্যাংকটির শাখা ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ, ম্যানেজার তপন কান্তী পোদ্দার, সাবেক এসপিও মো. নাজিম উদ্দিন এবং সাবেক এসপিও মো. হানিফের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়। এ বিষয়ে গ্রাহক আবদুল মমিন নোয়াখালীর বিশেষ জজ আদালতে মামলা করতে গেলেও অনুসন্ধানকারী কর্মকর্তা লিখিত আপত্তি জমা দেন। এরপর আবদুল মমিন হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

নোয়াখালীর সমন্বতি জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমানকে কয়েক দফা তলব সত্ত্বেও তিনি হাইকোর্টে হাজির হননি। ওই ঘটনায় দুদকের আইনজীবীর কাছে অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। পরে আবদুল মমিনের রিভিশন আবেদনের শুনানি নিয়ে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তাকে সতর্ক করে চার ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি