মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কটাক্ষ ও নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর কথা বলায় সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিক্ষুব্ধ এক শিক্ষার্থী। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী জুলিয়াস সিজার এই অভিযোগটি করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন,  গত ৫ ডিসেম্বর নাহিদ রেইনস (Nahidrains Pictures) নামে একটি ফেসবুক পেজের লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাবির ছাত্রীদের নিয়ে বিকৃত ও বিদ্বেষমূলক বক্তব্য দেন মুরাদ হাসান।  তিনি দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে তাচ্ছিল্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেন। 

বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ও জুনিয়র সহপাঠীদের সঙ্গে আলোচনা করে এই অভিযোগ করেছেন বলেও উল্লেখ্য করেন জুলিয়াস সিজার।

জুলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগটি শাহবাগ থানা রেখেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, তারা এটি ডিএমপির সাইবার ইউনিটে পাঠাবেন।  তারাই এটি তদন্ত করে দেখবে। সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ডা. মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম