দম্পতির বিবাহবিচ্ছেদ: শিশুকে সপ্তাহে তিনদিন মায়ের কাছে রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

বিবাহ বিচ্ছেদের ঘটনায় পাঁচ বছরের শিশু কন্যাকে সপ্তাহে তিনদিন (বৃহস্পতি, শুক্র ও শনিবার) মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বাকি দিনগুলো শিশুটি তার বাবার পরিবারের কাছে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া শিশুকে দেশের বাইরে নেওয়া যাবে না বলেও আদেশে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পারিবারিক আদালতে থাকা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।  
 
শিশুটির মায়ের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মাহমুদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, সাবরিনা জেরিন ও এম. আব্দুল কাইয়ুম। অন্যদিকে বাবার পক্ষে ছিলেন আইনজীবী মেহেদী হাছান চৌধুরী।

এর আগে ২০১৫ সালের ২০ অক্টোবর আদাবরের বাসিন্দা ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতকে বিয়ে করেন গুলশানের বাসিন্দা ইকবাল কামাল ও নাজমা সুলতানার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক তাসনুভা ইকবাল। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরবর্তীতে চলতি বছরের ৩ জানুয়ারি কন্যা সন্তানকে নিজের কাছে রেখে তাসনুভাকে ডিভোর্স নোটিশ দেন তার স্বামী সৈকত।

পরে সন্তানকে ফিরে পেতে নিম্ন আদালতে মামলা করেন তাসনুভা। নিম্ন আদালত শিশুটিকে ভার্চুয়ালি দেখার সুযোগ দিয়ে আবেদনটি খারিজ করে দেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তাসনুভা। আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুটিকে বিদেশে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা
প্রেম করে বিয়ের দেড় মাস পর ডিভোর্স, মাথা ন্যাড়া শেষে দুধ দিয়ে গোসল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি