রাজধানীতে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) কামরাঙ্গীচরে নিজ বাসা থেকে মো. রিহাদ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (২৮ জুন) হাজারিবাগে গণকটুলিতে সাগর (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
রিহাদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বারান্দার গ্রিলের সঙ্গে রশি দ্বারা ফাঁস লাগে তার। ধারণা করা হচ্ছে, খেলার ছলে গলায় ফাঁস লেগে। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাক মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় পরিবারের সঙ্গে থাকতো রিহাদ।
সাগরের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ভোরে হাজারীবাগে বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়া অস্থায় ঝুলছিল সাগর। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবার আরও জানিয়েছে, গণকটুলি হালিম মিয়ার ও হামিদার ছেলে সাগর। সে মাদক সেবন করতো। মা হামিদার কাছে মাদকের টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস নেয়। সে কিছু করতো না।
মো. ফারুক বলেন, ময়নাতদন্তের পর সাগরের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের অনুরোধে রিহাদের মরদেহ বিনা ময়নাতদন্তের হস্তান্তর করা হয়েছে।








