ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৭১, অস্ত্র-মাদক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৫:৩৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫:৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৪৯টি মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতাকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগে ২৯ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৬৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ৭৮ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জন রয়েছে।

অভিযানে গ্রেফতাকৃতদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ছয় ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ও এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, স্বামী গ্রেফতার
রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা: যা বলছে র‌্যাব
সর্বশেষ খবর
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
সর্বাধিক পঠিত
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ