অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৬, ২১:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২১:৩৬

রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলায় একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে দীর্ঘক্ষণ আটকে ছিল সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে ওই স্কুল থেকে নিগার সুলতানা নামের এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। একজন ছাত্র ভেতরে থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানানো হয়।

সংবাদ পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা ভেঙে সপ্তম শ্রেণির ছাত্র নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। পরে জানা যায়, সে টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
পানিতে ডুবেই প্রাণ গেলো তরুণ ডুবুরির, কী ঘটেছিল
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রী
আর্জেন্টিনার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রী
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
১১ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ ঋণ, সমাধানে আসছে নতুন ব্যবস্থা
১১ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ ঋণ, সমাধানে আসছে নতুন ব্যবস্থা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম