জামিনের আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ১৫:২২আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৫:৪৪

উচ্চ আদালতের (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) জামিন আদেশ দ্রুততম সময়ে সংশ্লিষ্ট আদালত ও কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (২৭ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ।

আদালতের নির্দেশ অনুযায়ী, গঠিত কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুততম সময়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় নীতিমালা ও করণীয় নির্ধারণ করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে উচ্চ আদালতের জামিন আদেশ কার্যকর হতে অযথা বিলম্বের কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে সুপ্রিম কোর্টের পাঁচজন এবং অধস্তন আদালতের দুইজন আইনজীবী রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনকারীরা হলেন— অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট সাব্বির আহমেদ এবং অ্যাডভোকেট মাহমুদুল হাসান।

শুনানিকালে রিট আবেদনকারীদের পক্ষে ভারতীয় সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ নজির আদালতে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ভারতে উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত কার্যকর করার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে আদেশ তাৎক্ষণিকভাবে প্রেরণের একটি কার্যকর ব্যবস্থা চালু রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশেও আধুনিক প্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আইনজীবী শিশির মনির বলেন, ‘‘উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর আদেশ সংশ্লিষ্ট আদালত বা কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে বিলম্ব হওয়ায় অনেক ক্ষেত্রে জামিনপ্রাপ্ত ব্যক্তিকে অতিরিক্ত সময় কারাগারে থাকতে হয়। আদালতের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জামিন আদেশ দ্রুত পাঠানোর একটি নির্ধারিত ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি গড়ে উঠবে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি বিচার ব্যবস্থার দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
সর্বশেষ খবর
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে