ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ১৯:৪০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৬টি বাস, দুটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ১৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি অটোরিকশা ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ২৪টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৯টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়। এছাড়াও অভিযানকালে মোট ৫০০টি গাড়ি ডাম্পিং ও ৩৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির সালাউদ্দীন ৩ দিনের রিমান্ডে
আবার দিনাজপুর, ফের পুলিশকে থাপ্পড়-হুমকি, কেন এত আক্রোশ বিএনপির নেতাদের
বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
সর্বশেষ খবর
গাজাকে ‘প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসস্তূপ’ বানিয়ে রাখার পক্ষে সাবেক ইসরায়েলি জেনারেল
গাজাকে ‘প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসস্তূপ’ বানিয়ে রাখার পক্ষে সাবেক ইসরায়েলি জেনারেল
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
বগুড়ার ৮ মাদ্রাসার সবাই ফেল, অধ্যক্ষ বললেন ‌৫০ বছরের কর্মজীবনে সবচেয়ে খারাপ ফল
বগুড়ার ৮ মাদ্রাসার সবাই ফেল, অধ্যক্ষ বললেন ‌৫০ বছরের কর্মজীবনে সবচেয়ে খারাপ ফল
হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ