রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৪

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ নভেম্বর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে  গ্রেফতার করা হয়। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর কৃষ্ণদাস বৈরাগী। এসআই রফিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫ টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাগর আহম্মেদ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হন সাগর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর। এ ঘটনায় সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
জিয়াউল আহসানকে ভার্চুয়ালি যুক্ত রেখে চললো সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ সিএমএইচে চিকিৎসা নিতে পারবেন কিনা, আদেশ বুধবার
বিচারকদের রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
সর্বশেষ খবর
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিকে বিএনপির অনুমোদন
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিকে বিএনপির অনুমোদন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন