পায়ের ওপর পা তোলা বারণ!

আহমেদ শরীফ
২৫ জানুয়ারি ২০১৭, ১২:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:৩০

পায়ের ওপর পা তুলে বসা আমরা অনেকেই স্বভাবগত কারণে বা মনের অজান্তে এক পা আরেক পায়ের ওপর দিয়ে বসে কাজ করি। তবে আপনি কি এটা জানেন এভাবে দীর্ঘক্ষণ বসে কাজ করা শরীরের জন্য খুব ক্ষতিকর হতে পারে? প্রতিদিন এভাবে ক্রস লেগে বসে কাজ করলে এক সময় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন আপনি। এভাবে বসা হয়তো আরামদায়ক, তবে এই অভ্যাস আপনার স্বাস্থ্যের বড় ক্ষতি করতে পারে। ক্রস লেগে বসা নিয়ে কিছু অজানা তথ্য জানি চলুন-

 ১.  এক জরিপে দেখা গেছে ৬০ শতাংশ মানুষ, বিশেষ করে নারীরা এক পা আরেক পায়ের ওপর ক্রস করে বসেন। এতে তারা আরাম বোধ করেন বলেও জানিয়েছেন।

২.  সম্প্রতি এক গবেষণায় জানা গেছে ক্রস লেগে বসা বা এক হাঁটু  বাঁকা করে বসার কারণে খুব দ্রুত শরীরের রক্ত চাপ বাড়তে পারে।

৩.  গবেষকরা বলছেন, ক্রস লেগে বসার কারণে শরীরের রক্তচাপ বাড়ে, কারণ আমাদের পায়ের রক্তপ্রবাহকে তখন গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করে হৃদপিণ্ডে সেই রক্ত পৌঁছে দিতে হয়। 

৪.  আমরা যখন এক পা আরেক পায়ের ওপর রাখি, তখন একটি পা অন্যটির চেয়ে উপরে উঠে থাকে। এতে শরীরে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। সে কারণে বেড়ে যায় রক্ত চাপ।

৫.  আরও যে তথ্যটি অনেকেই জানেন না, তা হলো ক্রস লেগ করে বসলে কারও কারও ব্যাক পেইন এবং ঘাড় ব্যথাও হয়।

৬.  বিশেষজ্ঞরা বলছেন, ১৫ মিনিটের বেশি সময় পা ক্রস করে বসে থাকার কারণে সাময়িকভাবে পায়ে ও কোমরে অসাড়তা তৈরি হয়। আরও ভয়ের কথা হলো এভাবে দীর্ঘদিন বসার অভ্যেস থাকলে তা থেকে স্ট্রোকও হতে পারে।

৭.  নারীদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ ক্রস লেগে বসা তাদের স্বাস্থ্যের  জন্য ক্ষতিকর হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 তথ্যসূত্র: বোল্ডস্কাই।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম