টক দেওয়া ঝালমুড়ি!

সাদ্দিফ অভি
১২ জুলাই ২০১৭, ১২:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৬
image

রাস্তার পাশেই এক দোকান, ঠিকানার সাথে আবার দেওয়া আছে ওয়েবসাইটের ঠিকানা! রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের শেষ প্রান্তে অবস্থিত এই দোকান। মূলত ঝালমুড়ির দোকান হলেও পাওয়া যায় স্যুপ ও চিকেন ফ্রাই। দোকানের কর্মচারী তিনজন। একজন মুড়ি বানান, একজন স্যুপ আর অপরজন চিকেন ফ্রাই। প্রত্যেকের মাথার চুল আর হাত প্লাস্টিক দিয়ে মোড়ানো। পরিচ্ছনতার দিক দিয়ে কোন আপোষ নেই।

ঝালমুড়ি, স্যুপ ও চকেন ফ্রাই পাওয়া যায় দোকানে
দোকানে ঝালমুড়ি আছে ৭ পদের। সাধারণভাবে তৈরি করা ঝালমুড়ি মুরগির গিলা-কলিজা দেওয়া থাকে। যার দাম ৩০ টাকা। সাথে আরও আছে কোয়েল, মুরগি, হাঁস, কবুতর আর বিফ-কিমার ঝালমুড়ি। দাম ৩৫-২৪০ টাকা পর্যন্ত।
মুড়ির সাথে মাংস ছাড়াও দেওয়া হয় ডিম। এছাড়া ঘুগনি, পেঁয়াজ, গরম মসলা, শুকনা মরিচ, লেবুর রস আর সরিষার তেল তো আছেই। এই ঝালমুড়ির বিশেষত্ব হলো এর ওপরে দেওয়া তেঁতুলের টক চাটনি। 
ঝালমুড়ির পাশপাশি আরও আছে চিকেন কর্ন এবং থাই স্যুপ। কর্ন স্যুপ ৫০ টাকা আর থাই স্যুপ ৬০ টাকা। এছাড়াও রয়েছে পপ চিকেন ফ্রাই, দাম ৬০০ টাকা প্রতি কেজি। চাইলে ১০০ গ্রাম করেও নেওয়া যায়। প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হয় এখানকার খাবার বিক্রি।

/এনএ/
সম্পর্কিত
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
সর্বশেষ খবর
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি