কলার ৫ ফেসপ্যাক: দূর হবে শীতের রুক্ষতা

আনিকা আলম
২২ ডিসেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১২:১০
image

শীতে ত্বকের রুক্ষতা বেড়ে যায়। ত্বক হয়ে পড়ে ফ্যাকাসে ও নির্জীব। প্রাণহীন ত্বকের যত্নে এসময় তাই খানিকটা বাড়তি যত্ন প্রয়োজন। এই শীতে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন কলার ফেসপ্যাক। কলা প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ করে। জেনে নিন কলার কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।  

ত্বকের রুক্ষতা দূর করে কলা

কলা ও মধু

  • একটি পাকা কলা ছোট ছোট টুকরা করে কেটে নিন।
  • ১ টেবিল চামচ মধু দিন।
  • ১ চা চামচ অলিভ অয়েল মেশান।
  • সবগুলো উপকরণ একসঙ্গে পেস্ট তৈরি ত্বকে লাগিয়ে রাখুন।
  • ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক।

কলা ও মাখন

  • ১টি পাকা কলা চটকে নিন।
  • ২ টেবিল চামচ মাখন মেশান।
  • কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে ব্লেন্ড করে নিন মিশ্রণ।
  • ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

কলা ও ভিটামিন ই ক্যাপসুল

  • একটি পাকা কলা চটকে নিন।
  • দুটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মেশান।
  • সামান্য চন্দনের গুঁড়া দিন।
  • ১ চা চামচ মধু মিশিয়ে নেড়ে নিন ভালো করে।
  • মিশ্রণটি ত্বকে ২০ মিনিড় লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

কলা ও দই

  • একটি পাকা কলা চটকে নিন।
  • ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন।
  • ত্বকে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

কলা ও লেবুর রস

  • পাকা কলা চটকে ১ টেবিল চামচ লেবুর রস মেশান।
  • মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইলক্রেজ 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি