রেসিপি: বিয়ে বাড়ির রোস্ট

লাইফস্টাইল ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ১৭:৪০আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৫:৪৮
image

বিয়ে বাড়ির খাবার মানেই জিভে জল আনা স্বাদ। বাসায়ই বানিয়ে ফেলতে পারেন বিয়ে বাড়ি স্টাইলের রোস্ট। সাদা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই সুস্বাদু এই রোস্ট। জেনে নিন রেসিপি। 

বিয়ে বাড়ির রোস্ট
উপকরণ
মুরগি- ১ কেজি
পোস্তদানা বাটা অথবা কাজু বাদাম- ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা- প্রয়োজন মতো
জর্দার রং- ১ চিমটি
তেল- ১/৪ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো

কাঁচামরিচ- কয়েকটি
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
তেজপাতা- ১টি
এলাচ- ১টি
দারুচিনি- ১ টুকরা
লবঙ্গ- ৩টি
টমেটো সস- ১ টেবিল চামচ
টক দই- আধা কাপের কম    
দুধ- আধা কাপ
চিনি- ১ চা চামচ
কেওড়া জল- ১ টেবিল চামচ
গাওয়া ঘি- ১ চা চামচ
রোস্টের মসলা তৈরির উপকরণ
এলাচ- আড়াই টেবিল চামচ
দারুচিনি- দেড় টেবিল চামচ
শাহি জিরা- দেড় চা চামচ
জয়ত্রী- ১ চা চামচ
জয়ফল- ১টি
গোলমরিচ- ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
রোস্টের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। ভাজার দরকার নেই গুঁড়া করার আগে। এখান থেকে ১ চা চামচ মসলা ব্যবহার করতে হবে রোস্ট তৈরির জন্য। পোস্তদানা ভাজার আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এই উপকরণটি হাতের কাছে না থাকলে কাজু বাদাম বাটা ব্যবহার করতে পারেন।
১ কেজি ওজনের মুরগি চার টুকরা করে কেটে নিন। ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিন রোস্টের টুকরা। সামান্য লবণ ও জর্দার রং একসঙ্গে মিশিয়ে মাংসের টুকরা মেখে নিন। কিছুক্ষণ পর তেল গরম করে সোনালি করে ভেজে নিন মাংস। দেশি মুরগি হলে কm সময় ভাজতে হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, টমেটো সস ও  টক দই একসঙ্গে মিশিয়ে নিন। পেঁয়াজ বেরেস্তার তেল ও রোস্ট ভাজার তেল একসঙ্গে মিশিয়ে নিন। দুই তেলের মিশ্রণে মসলা মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন ভালো করে। মাঝারি আঁচে কষাবেন। একটি একটি করে ভেজে রাখা রোস্টের টুকরা দিয়ে আরও কয়েক মিনিট কষান। সামান্য পানি দিয়ে প্যান ঢেকে রাখুন ১০ মিনিট।
এরমধ্যে দুধের সঙ্গে ১ চা চামচ পোস্তবাটা মিশিয়ে প্যানে দিয়ে দিন। চিনি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন। আরও ১০ মিনিট ঢেকে রাখুন প্যান। চুলার জ্বাল একদম কমিয়ে দিন। কেওড়া জল ও ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন গরম পোলাওয়ের সঙ্গে।

রেসিপি: আয়েশা সিদ্দিকা

/এনএ/
সম্পর্কিত
ঈদ আয়োজনে রাখতে পারেন মোগলাই চিকেন রোস্ট
ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট
এক মেরিনেশনেই মুরগির ঝাল রোস্ট ও কাবাব
সর্বশেষ খবর
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় র‍্যাব
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক