রেসিপি: কড়াই গোস্ত

লাইফস্টাইল ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ১৬:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:০৭

হোটেল স্টাইলের মজাদার গরু কিংবা খাসির কড়াই গোস্ত রান্না করে ফেলতে পারেন। ঈদের আইটেমে ভিন্নতা নিয়ে আসবে রান্নাটি। কড়াই গোস্তের স্বাদ সাধারণভাবে রান্না করা মাংসের মতো না, একদমই ব্যতিক্রমী ও মজাদার এই আইটেমটি। জেনে নিন রেসিপি।

কড়াই গোস্ত উপকরণ
গরুর মাংস- আধা কেজি (হাড় ও চর্বিসহ)
তেল- ৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ  
লবণ- স্বাদ মতো
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ- কয়েকটি (মাথার অংশ কাটা)
টমেটো- ২টি
টক দই- ৪ টেবিল চামচ
কাসুরি মেথি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
চেষ্টা করুন রান্নাটি কড়াইয়ে করতে। প্যানে করলেও হবে। উচ্চ তাপে চুলায় কড়াই চাপিয়ে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট নাড়ুন। উচ্চ তাপেই ৮ থেকে ১০ মিনিট ভাজুন মাংস। মাংসের রং বদেল গেলে লবণ, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া। গরম মসলার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে দিন। টমেটো কুচি করে দিন। ভালো করে নেড়ে নিন মসলার মিশ্রণ। দেড় কাপ গরম পানি দিয়ে আবার নেড়ে ঢেকে দিন কড়াই। ৩০ থেকে ৪০ মিনিট মিডিয়াম লো আঁচে কড়াই ঢেকে রাখুন। মাঝে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিন মাংস। মাংস সেদ্ধ হয়ে গেলে চুলার আঁচ বাড়িয়ে টক দই দিয়ে আরও কয়েক মিনিট নাড়ুন। মাংস থেকে তেল বের হয়ে গেলে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন। মেথি ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: স্পাইস বাংলা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম