ত্বকে পড়বে না বয়সের ছাপ

লাইফস্টাইল ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ১৫:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:৪১
image

আয়নার সামনে দাঁড়িয়ে চোখের নিচে অসংখ্য বলিরেখা দেখে হতাশ হয়ে পড়ছেন? পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার মাধ্যমে অনেকেই ত্বকে বা চেহারায় বয়সের ছাপ লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু তার খরচ মোটেই কম নয়। তাছাড়া পার্লারে গিয়ে নিয়মিত রূপচর্চার সময় অনেকেই পান না। তাই অ্যান্টি এজিং ভেষজ ফেসিয়াল মাস্ক ঘরেই তৈরি করে নিন।

ত্বকে পড়বে না বয়সের ছাপ
অ্যাভোকাডো ও মধু
স্বাভাবিক ত্বকের জন্য কার্যকর এই ফেসপ্যাকটি। অ্যাভোকাডো পেয়ে যাবেন সুপার শপগুলোতে। ২ চা চামচ অ্যাভোকাডো, ২ চা চামচ মধু ও ১টি ডিমের কুসুম একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পরিষ্কার ত্বকে ২৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
ডিম ও মধু
শুষ্ক ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক। ১টি ডিমের কুসুম, ১ চা চামচ দই, ১ চা চামচ মধু ও আধা চা চামচ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। আঠালো হয়ে গেলে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। মধু ত্বক স্নিগ্ধ করবে, আমন্ড আর ডিমের কুসুম ত্বককে ময়েশ্চারাইজ করবে।
গাজর ও মধু
তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করবে এই দুই উপকরণ। অর্ধেকটি গাজর সেদ্ধ করে চটকে নিন। আধা চা চামচ মধু মিশিয়ে লাগান ত্বকে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। গাজরে থাকা ভিটামিন এ, সি আর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। মধুর মধ্যে থাকা ভেষজ উপাদান, এনজাইম ও সুগার ত্বকের লাবণ্য বৃদ্ধিতে সাহায্য করে।
মধু ও কলা
১টি পাকা কলা চটকে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। দুধ দিয়ে সেদ্ধ করা ওটমিল ও ১টি ডিম মিশিয়ে নিন মিশ্রণে। ত্বকে পুরু করে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: জি নিউজ

/এনএ/
সম্পর্কিত
কোরীয়দের মতো ‘গ্লাস স্কিন’ চান? ঘরে থাকা জিনিসেই বানিয়ে নিন ৩ ফেস মাস্ক
প্রাচীন চীনের রানিদের রূপচর্চা, আজকের স্কিনকেয়ারে কতটা ফিরে এসেছে
ভ্রু ঘন করার নামে যা মাখছেন, সত্যিই কী কাজ করে
সর্বশেষ খবর
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
পুলিশে পদোন্নতি-পদায়নে জটিলতা নিরসনে উদ্যোগ
পুলিশে পদোন্নতি-পদায়নে জটিলতা নিরসনে উদ্যোগ
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?