রেসিপি: লেবু-ধনেপাতার স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
২৮ নভেম্বর ২০১৯, ১৭:২০ আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:২০
image

শীত শীত সন্ধ্যায় পরিবেশন করতে পারেন স্বাস্থ্যকর লেবু-ধনেপাতার স্যুপ। বিভিন্ন শীতের সবজি মিশিয়ে নিতে পারেন স্যুপে। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: লেবু-ধনেপাতার স্যুপ উপকরণ
তেল- ২ টেবিল চামচ
রসুন- ২ কোয়া (কুচি)
আদা- ১ ইঞ্চি (কুচি)
পেঁয়াজ- অর্ধেকটি (কুচি)
ধনেপাতার শক্ত অংশ বা ডাঁটা কুচি- ২ টেবিল চামচ
গাজর কুচি- অর্ধেকটি
বাঁধাকপি কুচি- ২ টেবিল চামচ
মটরশুঁটি- ২ টেবিল চামচ
সুইট কর্ন- ২ টেবিল চামচ
পানি- ৩ কাপ
লবণ- আধা চা চামচ বা স্বাদ মতো  
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ৩ টেবিল চামচ
লেবুর রস- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
একটি বড় হাঁড়িতে তেল গরম করে আদা ও রসুন কুচি ভেজে নিন। একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতার ডাঁটা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, মটরশুঁটি ও সুইট কর্ন দিয়ে দিন। ১ মিনিট নেড়ে ৩ কাপ পানি, লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ৫ মিনিট রান্না করুন। সামান্য পানিতে কর্ন ফ্লাওয়ার গুলে অল্প অল্প করে স্যুপের হাঁড়িতে দিয়ে দিন। ঘন ঘন নাড়তে হবে যেন দলা বেঁধে না যায়। ২ মিনিট পর চুলা বন্ধ করে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে দিন। পরিবেশন করুন গরম গরম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা