বড়দিন স্পেশাল রেসিপি: ড্রাই ফ্রুট কেক

লাইফস্টাইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১৩:০২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৩:২২

বড়দিনের মেন্যুতে রাখতে পারেন ঘরে তৈরি মজাদার ড্রাই ফ্রুট কেক। ভীষণ সহজে সুস্বাদু কেকটি বানিয়ে ফেলা যায়। জেনে নিন রেসিপি।

বড়দিন স্পেশাল রেসিপি: ড্রাই ফ্রুট কেক

উপকরণ
ময়দা- ২ কাপ
বেকিং পাউডার- ১ টেবিল চামচ
জায়ফল গুঁড়া- কোয়ার্টার চা চামচের অর্ধেক
ডিম- ২টি
ভ্যানিলা এক্সট্রাক্ট- ১ টেবিল চামচ
মিক্সড ড্রাই ফ্রুট- দেড় কাপ
চিনি- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো
মাখন- আধা কাপ
ক্রিম- আধা কাপ (টক)
তরল দুধ- ১ কাপ

প্রস্তুত প্রণালি
শুকনা ফলগুলো গরম পানিতে ডুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি ফেলে ধুয়ে রাখুন। ওভেন ১৮০ ডিগ্রি প্রি হিট করে রাখুন। ডিম ফেটিয়ে তরল দুধ, ক্রিম, মাখন, চিনি ও ভ্যানিলা এক্সট্রাক্ট মেশান। ভালো করে ফেটান মিশ্রণটি। একদম মিহি মিশ্রণ তৈরি হলে আরেকটি পাত্রে ময়দা, লবণ, জায়ফল গুঁড়া ও বেকিং পাউডার মেশান। এবার তরল মিশ্রণটি অল্প অল্প করে ঢেলে কেকের ব্যাটার তৈরি করুন। শুকনা ফল মিশিয়ে নিন। কেকের মোল্ডে ঢেলে ওভেনে বেক করুন ২৫ থেকে ৩০ মিনিট। স্লাইস করে পরিবেশন করুন মজাদার ড্রাই ফ্রুট কেক।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম