ওড়নায় ফুটে ওঠা ‘পরান ভরা ভালোবাসা’

লাইফস্টাইল ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ১৬:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬:৫৭
imagedocument

সম্প্রতি এগারো বছরের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। কনে পত্রলেখার ব্যতিক্রমী ওড়নাটি এর মধ্যেই চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ওড়নায় ফুটে ওঠা ‘পরান ভরা ভালোবাসা’

ওড়নার পাড় ঘেঁষে ফুটিয়ে তোলা কয়েকটি বাংলা শব্দ নেটিজেনদের করেছে মুগ্ধ। বাঙালি বধূ পত্রলেখার ওড়নায় লেখা ছিল ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’ এমব্রয়ডারির কাজ করা লালরঙা বুটি শাড়ি ও ম্যাচিং ওড়নাটির নকশা করেছেন স্বনামধন্য ডিজাইনার সব্যসাচী।

বর রাজকুমার পরেছিলেন সিল্কের আইভরি জ্যাকেট। জ্যাকেটটিতে ছিল রয়েল বেঙ্গল টাইগার আদলের গোল্ড প্লেটেড বোতাম। সঙ্গে ছিল সিল্কের কুর্তি আর চুড়িদার। রাজকুমারের পোশাকটির ডিজাইনারও সব্যসাচী।

ওড়নায় ফুটে ওঠা ‘পরান ভরা ভালোবাসা’

কনে পত্রলেখার সাজে ছিল পুরদস্তুর বাঙালিয়ানা। কপাল সাজিয়েছিলেন সাদা-লাল কুমকুমে। নাকের নথেও ফুটে উঠেছে ঐতিহ্য। সোনা, হীরা, মুক্তা ও পাথরের গয়নায় সেজেছিলেন তিনি। রাজকুমারের গলায় ছিল জাপানিজ মুক্তার মালা। বর-কনের গয়নার ডিজাইন করে দিয়েছেন সব্যসাচী।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম