বড়দিন ও নতুন বছরে শেরাটন ঢাকার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৪:৩৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭

বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকা সেজেছে নতুন রূপে। মজাদার সব খাবারের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের অফার। রয়েছে শিশুদের জন্য ভিন্নরকম এক আয়োজন। সাথে থাকছে ক্রিসমাস ক্যারল, ব্রাঞ্চ ও ডিনারের মতো আয়োজন।

ক্রিসমাস ক্যারলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আয়োজনটি শেরাটন ঢাকার লবি লেভেলে ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হবে। ক্রিসমাস ক্যারলের পর দ্য গার্ডেন কিচেনে ক্রিসমাস ইভ ডিনার শুরু হবে, যেখানে অতিথিরা মুখরোচক ও সুস্বাদু সব খাবার উপভোগ করতে পারবেন।

বড়দিনের দিন শিশুদের জন্য থাকবে ক্রিসমাস ব্রাঞ্চ ও কার্নিভাল। হোটেলটির ১৪ তলায় অবস্থিত দ্য গার্ডেন কিচেনে এ ব্রাঞ্চটি অনুষ্ঠিত হবে। বড়দিন ও নতুন বছরের আনন্দ আরও উপভোগ্য করতে আল ফ্রেসকো’র প্লেজোনে শিশুরা বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠতে পারবে। এ কার্যক্রমগুলো ২৫ ডিসেম্বর সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। শিশুদের জন্য এ দিন থাকছে মুভি দেখার আয়োজন। ইংরেজি নববর্ষের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর অতিথিরা শেরাটন ঢাকার নিউ ইয়ার্স ইভে অংশ নিতে পারবেন। এ আয়োজনে থাকছে ডিনার, নিউ ইয়ার কাউন্টডাউন, লাইভ আর্টিস্ট পারফরমেন্সসহ চমকপ্রদ নানা আয়োজন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম