মজার শিম ভর্তা করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ২০:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:৩০
image

শীতের সবজি শিমের ছড়াছড়ি এখন বাজারে। স্বাদে ও পুষ্টিতে অনন্য শিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

মজার শিম ভর্তা করবেন যেভাবে

২৫০ গ্রাম বিচিওয়ালা শিম মাথা ছিঁড়ে ধুয়ে নিন। অল্প পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিন শিম। এমনভাবে পানি দেবেন যেন বাড়তি পানি না থাকে। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

প্যানে সামান্য তেল দিয়ে ৪ কোয়া রসুন ও কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন। চাইলে তেল ছাড়াও টেলে নিতে পারেন। মরিচ মচমচে হয়ে গেলে নামিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভেঙে নিন। একটি পেঁয়াজ মোটা করে কেটে মিশিয়ে নিন মরিচের সঙ্গে। রসুনের কোয়া ও ধনেপাতা কুচি মিশিয়ে শিমের সঙ্গে ভালো করে মেখে নিন সব উপকরণ। সব শেষে সরিষার তেল দিয়ে মেখে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পড়ো, কল্পনা করো, লিখতে বসো’: নতুন গল্পকারদের জন্য তিন পরামর্শ
কথাসাহিত্যিক হামীম কামরুল হকের সাক্ষাৎকার‘পড়ো, কল্পনা করো, লিখতে বসো’: নতুন গল্পকারদের জন্য তিন পরামর্শ
লিভারে জমছে চর্বি? প্রতিদিনের যোগাভ্যাসে মিলতে পারে উপকার
লিভারে জমছে চর্বি? প্রতিদিনের যোগাভ্যাসে মিলতে পারে উপকার
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন