কম ক্যালোরির যে ৪ খাবার রাখা চাই ডায়েট চার্টে

লাইফস্টাইল ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১৩:২১ আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:২১

শরীরে ক্যালোরির প্রয়োজনীয়তা রয়েছে। তবে যারা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় আছে, তারা ওজন কমাতে চাইলে ক্যালোরি থেকে দূরে থাকার বিকল্প নেই। বেশি ক্যালোরির খাবার বাদ দিয়ে এমন কিছু খাবার ডায়েট লিস্টে রাখুন যেগুলো সহজে হজম হবে ও ক্যালোরিও কম পাওয়া যাবে। জেনে নিন এমন ৪ খাবার কী কী।

 

মাশরুম


পেঁপে

সহজপাচ্য খাবারের অন্যতম হচ্ছে পেঁপে। ১০০ গ্রামে পেঁপেতে ৪৩ ক্যালোরি থাকে। এই ফলকে সাধারণত রেচনমূলক প্রভাবের জন্য ব্যবহার করা হলেও কম ক্যালোরি থাকার কারণে এটিকে ওজন কমানোর উপযুক্ত বিকল্প হিসেবে ধরা হয়। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। ফলে পেট অনেকক্ষণ ভরে থাকে। পাশাপাশি হজমের সমস্যাও দূর হয়।

পালং শাক
পুষ্টিগুণে অনন্য পালং শাক। প্রতি ১০০ গ্রাম পালং শাকে মাত্র ২৩ ক্যালোরি পাওয়া যায়। প্রতিদিন পালং শাক খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

বিট
প্রতি ১০০ গ্রাম বিটে রয়েছে মাত্র ৪৩ ক্যালোরি। এছাড়া এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বিভিন্ন রোগের সঙ্গে আমাদের লড়তে সাহায্য করে।

মাশরুম
ভিটামিন ডি সমৃদ্ধ এই খাবারে খুব কম ক্যালোরি থাকে। ১০০ গ্রাম মাশরুমে মাত্র ২২ ক্যালোরি পাওয়া যায়। এতে সেলেনিয়াম নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে জন্য খুবই উপকারী।

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!