গ্রীষ্মে যে ৫ খাবার অবশ্যই রাখবেন পাতে

লাইফস্টাইল ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১১:১১আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১:১১

গ্রীষ্মের প্রচণ্ড এই গরমে দৈনন্দিন মেন্যুতে এমন কিছু খাবার রাখা চাই, যেগুলো আমাদের শরীর ঠান্ডা রাখবে। গরমে খাবার পরিপাকেও বেশ ঝামেলা হয়। ফলে এসময় খাবার খাওয়া উচিত বুঝেশুনে। জেনে নিন গ্রীষ্মে কোন খাবারগুলো অবশ্যই রাখবেন পাতে। 

দই

দই অথবা বাটারমিল্ক
 
গরমে শরীর ঠান্ডা রাখতে টক দই অথবা বাটারমিল্ক খেতে পারেন। ক্যালসিয়াম, প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ এই দুই দুগ্ধজাত খাবার খেলে হজমের গণ্ডগোলও দূর হবে। দইয়ের সঙ্গে জিরার গুঁড়া, পুদিনা পাতা ও লবণ মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর পানীয়। গরমে আরামও দেবে এটি। 

আমলকী 
ভিটামিন সি ও ফাইবারের চমৎকার উৎস আমলকী। গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে আমলকী খান নিয়মিত। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আমলকী চিবিয়ে খেতে পারেন। আচার বানিয়েও খাওয়া যায় ফলটি। আমলকী পানিতে ফুটিয়ে ছেঁকে ব্লেন্ড করে মধু মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন পানীয়। 

ডাবের পানি
তীব্র গরমের অস্বস্তি দূর করতে রোজ খান ডাবের পানি। পটাসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা ধরনের ভিটামিন ও মিনারেল মেলে ডাবের পানিতে। গরমে পানিশূন্যতা ও হিট স্ট্রোক থেকে দূরে থাকতে ডাবের পানি খুবই সহায়ক। 

তরমুজ
প্রায় ৯২ শতাংশ পানি দিয়ে গঠিত গ্রীষ্মের রসালো ফল তরমুজ। এটি খাওয়ার চেষ্টা করুন নিয়মিত। পানিশূন্যতা দূর করবে তরমুজ। পাশাপাশি জোগান দেবে এনার্জির। 

সুইট কর্ন 

সুইট কর্ন 

ভিটামিন এ, বি, সি, ই, ফাইবারসহ শরীরের জন্য নানা ধরনের প্রয়োজনীয় উপাদান মেলে সুইট কর্ন থেকে। গরমের এই সময়ে সুইট কর্ন হতে পারে চমৎকার স্ন্যাকস। 

/এনএ/
সম্পর্কিত
বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত
প্রতিদিন একই খাবার খাওয়া কি ভালো
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
পাকিস্তানি চিকেন বিরিয়ানি
পাকিস্তানি চিকেন বিরিয়ানি
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
গণহারে মহিষ চুরির সিন্ডিকেট: একদল নিয়ে যায়, আরেক দল নিয়ে আসে 
গণহারে মহিষ চুরির সিন্ডিকেট: একদল নিয়ে যায়, আরেক দল নিয়ে আসে 
একের পর এক কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ
একের পর এক কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল