পাঁচ মিনিট ব্রেকফাস্ট রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
২৭ মে ২০২২, ১৬:১৬আপডেট : ২৭ মে ২০২২, ১৬:১৬

সকালটা তাড়াহুড়োয় কাটে আমাদের। অফিসে যাওয়া কিংবা শিশুকে স্কুলে পাঠানোর তাড়া সামলে সকালের নাস্তাটাও রেডি করতে হয় ঠিকঠাক। দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সকালের নাস্তা। ফলে পুষ্টিগুণের দিকেও লক্ষ রাখা চাই। ব্যস্তদের জন্য মাত্র কয়েক মিনিটে তৈরি করা যায় এমন কয়েকটি ব্রেকফাস্টের আয়ডিয়া থাকছে এই আয়োজনে।

১। ডিম দিয়ে মাত্র দুই মিনিটেই তৈরি করে ফেলা যায় সানি সাইড আপ। প্যান গরম করে সামান্য বাটার দিয়ে ডিম ভেঙে ছেড়ে দিন। কয়েক সেকেন্ড পর এক সাইড ভাজা হলেই উঠিয়ে ফেলুন। দুই স্লাইস পাউরুটির মাঝে রেখে খেয়ে ফেলুন ঝটপট। সঙ্গে থাকুক এক গ্লাস অরেঞ্জ জুস। 

২। প্যানে মাখন গরম করে পাউরুটি ভেজে নিন। টোস্টেড পাউরুটির উপর পিনাট বাটার ছড়িয়ে আরেকটি পাউরুটি দিয়ে দিন উপরে। হয়ে গেলো চমৎকার নাস্তা!

৩। দুটো ডিম ২ টেবিল চামচ তরল দুধ মিশিয়ে ফেটিয়ে নিন ভালো করে। একটি মগে নিয়ে নিন মিশ্রণটি। মাইক্রোওয়েভ অভেনে ৪৫সেকেন্ড ঘুরিয়ে নিন। বের করে নেড়ে আরও ৩০ সেকেন্ডের জন্য দিন। এরপর সামান্য মোজারেল চিজ, স্বাদ মতো লবণ ও এক চিমটি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে ওভেনে দিন আবারও। চিজ গলে যাওয়া পর্যন্ত রেখে বের করে পরিবেশন করুন।   

৪। হট ডগ বান সামান্য টোস্ট করে পাকা কলা স্লাইস করে দিন উপরে। পিনাট বাটার ছড়িয়ে পরিবেশন করুন নাস্তায়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
হঠাৎ মধ্যপ্রদেশে কেন ছুটছেন পর্যটকরা?
হঠাৎ মধ্যপ্রদেশে কেন ছুটছেন পর্যটকরা?
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান