আম দিয়ে রূপচর্চা

জীবনযাপন ডেস্ক
২৪ জুন ২০২২, ১৬:৪১আপডেট : ২৪ জুন ২০২২, ১৬:৪১

আমকে বলা হয় ফলের রাজা। রসালো পাকা আম যেমন খেতে সুস্বাদু, তেমনি রূপচর্চাতেও রয়েছে এর কার্যকর ব্যবহার। আমে থাকা ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক জৌলুস। ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতেও ব্যবহার করতে পারেন পাকা আমের ফেস প্যাক।

আম ও মধু
৪ টেবিল চামচ পাকা আমের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। দেড় টেবিল আমচ আমন্ড ওয়েল ও ১/৪ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ পানি দিয়ে। নিয়মিত ব্যবহার করলে ব্রণ কমবে।

আম ও চালের আটা
১ টেবিল চামচ আমের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ চালের আটা মেশান। পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট রেখে হাত ভিজিয়ে চক্রাকারে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। ব্ল্যাকহেডস দূর করবে এই প্যাক।

আম ও মুলতানি মাটি
ত্বকের বাড়তি তেলতেলে ভাব দূর করতে এই প্যাক ভীষণ কার্যকর। ২ টেবিল চামচ আমের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ টক দই ও পরিমাণ মতো তরল দুধ মেশান। প্যাকটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যৌথসভা ডেকেছে বিএনপি
যৌথসভা ডেকেছে বিএনপি
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন