দুই হেয়ার প্যাকেই ঝলমলে চুল

জীবনযাপন ডেস্ক
২৬ জুন ২০২২, ১৫:১১আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:১১

চুলের যত্নে নারিকেলের তেল ও ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এই দুই ধরনের প্যাক ব্যবহারে চুলের বেশ কিছু সমস্যার সমাধান হবে দ্রুত।

 

ডিমের হেয়ার প্যাক
ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম একটি বাটিতে নিয়ে ফেটিয়ে নিন। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুলের গোড়ায় পুষ্টি জোগাবে এই প্যাক।

চুল নরম ও সিল্কি করতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন কুসুমের সঙ্গে। মধু কিংবা আপেক সাইডার ভিনেগার মিশিয়ে নিলে চুল ভেঙে যাওয়া রোধ হবে।

নারিকেলের তেলের হেয়ার প্যাক
বেশ কয়েকভাবে নারিকেলের তেল ব্যবহার করতে পারেন চুলের যত্নে। তেল কুসুম গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে গরম তোয়ালে জড়িয়ে নিন। কিছুক্ষণ পর তোয়ালে খুলে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মজবুত।

নারিকেলের তেলের সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে নিন। ভেজা চুলে মিশ্রণটি লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।

নারিকেলের তেলের সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ৫ মিনিট। এরপর ৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। চুল দ্রুত লম্বা হবে।       

/এনএ/
সম্পর্কিত
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের