ভ্রমণে শিশুকে কী খাওয়াবেন?

জীবনযাপন ডেস্ক
০৪ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ০৪ জুলাই ২০২২, ২০:০০

ঈদের ছুটিতে ঘুরতে যাবেন ভাবছেন, তবে শিশুকে কী খাওয়াবেন সেই চিন্তা বেশ জেঁকে বসেছে। ভ্রমণে শিশুর খাওয়া নিয়ে খুব বেশি মাথা ঘামালে কিন্তু ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। বরং কয়েকদিনের জন্য বিকল্প বেশ কিছু ব্যবস্থা রাখতে পারেন আপনার সোনামণির জন্য। এতে আপনার পাশাপাশি শিশুও উপভোগ করতে পারবে ভ্রমণের আনন্দ।    

ভ্রমণের কয়েকদিন শিশুকে বাসার মতো নিয়ম মাফিক খেতে হবে- এই পরিকল্পনা রাখবেন না একেবারেই। বরং খাওয়ার চাইতে ভ্রমণের সময়টা পরিপূর্ণভাবে উপভোগ করার দিকে মন দিন।

ভ্রমণে শিশুকে কী খাওয়াবেন?

  • ছোট রাইস কুকার রাখতে পারেন সঙ্গে। অথবা কেটলি রাখলেও বেশ কাজে দেবে। ডিম সেদ্ধ করা, দুধ গরম করা অথবা সুজি/সিরিয়াল রান্না করতে পারবেন এতে।
  • শিশুদের জন্য ইনস্ট্যান্ট ওট পাওয়া যায়। এগুলো সঙ্গে নিয়ে যান। পানি বা গরম দুধে ভিজিয়ে খাওয়াতে পারবেন।
  • শিশু নিজে নিজে খেতে পারলে রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াতে পারেন।
  • সঙ্গে কিছু ফল ও ছুরি রাখুন। ভ্রমণের জন্য দিনের একটা লম্বা সময় বাইরে থাকলে এগুলো কাজে লাগবে।
  • শিশুর জন্য মাম পট কিংবা ফিডারে পানি ও ফলের জুস রাখবেন। এগুলো সারাদিনের তরল খাবারের চাহিদা পূরণ করবে।
  • বাদাম, পাউরুটি-মাখন, বিস্কুট বা এই ধরনের শুকনা খাবার নিয়ে যেতে পারেন সঙ্গে।
  • সবচেয়ে ভালো হয় আপনি যা খাচ্ছেন, শিশুকে সেটাই খাওয়াতে পারলে।
/এনএ/
সম্পর্কিত
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
জানেন নাকি তুরস্কের গোবেকলি তেপে কী
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বশেষ খবর
ছাত্রশক্তির নতুন সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমিদ
ছাত্রশক্তির নতুন সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমিদ
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি