ঈদ রেসিপি

শুকনা সেমাই রান্নার টিপস

জীবনযাপন ডেস্ক
০৬ জুলাই ২০২২, ১৭:৪৪ আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:৪৪

খুব কম উপকরণে তৈরি করা যায় মজাদার এই ডেসার্ট। তবে অনেক সময় রান্না করতে গিয়ে গলে যায় সেমাই। আবার কখনও দেখা যায় রান্না শেষেও বেশ শক্ত রয়ে গেছে। এসব সমস্যা এড়াতে জেনে নিন টিপসসহ রেসিপি।

চিকন সেমাই দিয়ে তৈরি করা হয় এই আইটেম। প্যাকেটে থাকা অবস্থাতেই খানিকটা ভেঙে নিন সেমাই। খুব বেশি লম্বা থাকবে না, আবার একেবারে গুঁড়োও হয়ে যাবে না।

একটি ছড়ানো পাত্র বসিয়ে দিন চুলায়। কোয়ার্টার কাপ ঘি দিন প্যানে। ঘি সামান্য গরম হলে ১টি তেজপাতা, ৪টি এলাচ ও ১ টুকরো দারুচিনি দিন। কোয়ার্টার কাপ কাজুবাদাম ও ২ টেবিল চামচ কিশমিশ দিন। একদম কম আঁচে নেড়েচেড়ে ভাজুন ৩০ সেকেন্ড। এরপর সেমাই দিয়ে দিন। চুলার আঁচ একেবারে কম রাখতে হবে। সেমাই নেড়েচেড়ে ভাজুন অল্প কিছুক্ষণ। স্বাদ মতো চিনি দিয়ে দিন। নেড়ে প্রায় পৌনে এক কাপ কুসুম গরম পানি দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। কম আঁচে ৫ মিনিট রাখবেন। এরপর ঢাকনা তুলে নেড়ে পৌনে এক কাপের কম কুসুম গরম তরল দুধ ঢেলে দিন। আবারও ঢেকে দিন প্যান। ৫ মিনিট পর চুলা বন্ধ করে নেড়ে নিন। পরিবেশন করুন বাদাম কুচি ছিটিয়ে।

জেনে নিন

  • শুকনা সেমাই বা জর্দা সেমাই রান্নার সময় খুব আলতো হাতে নাড়বেন। নাহলে ভেঙে বা গলে যেতে পারে সেমাই।
  • রান্না শেষে গরম থাকতে থাকতেই দুটো কাঁটাচামচ দিয়ে দলাগুলো ছাড়িয়ে দেবেন। এতে ঠান্ডা হওয়ার পর ঝরঝরে হবে সেমাই।
  • রান্নার সময় চুলার জ্বাল যেন খুব বেশি না থাকে সেদিকে লক্ষ রাখবেন। একদম কম জ্বালে করতে হয় এই রান্না।
  • পানি ও দুধের পরিমাণ কমবেশি হয়ে গেলেও সেমাই গলে যেতে পারে বা শক্ত থেকে যেতে পারে। সেজন্য বুঝে তারপর দেবেন এগুলো।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই যুগে তিন ধরনের চাকরি টিকবে: সেলসফোর্স ও মেটার সাবেক এআই প্রধান
এআই যুগে তিন ধরনের চাকরি টিকবে: সেলসফোর্স ও মেটার সাবেক এআই প্রধান
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
নানা পাটেকরের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া, উল্টো পথে তনুশ্রী
ছয় দিনে ৩৫ লাখ নারীর বিনামূল্যে বাসযাত্রা, কী এই পিঙ্ক সহেলি কার্ড?
ছয় দিনে ৩৫ লাখ নারীর বিনামূল্যে বাসযাত্রা, কী এই পিঙ্ক সহেলি কার্ড?
শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন প্রতিমন্ত্রী 
শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি