ত্বকের যত্নে বেসনের ৫ প্যাক

জীবনযাপন ডেস্ক
৩১ জুলাই ২০২২, ১১:১০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১:১০

যুগ যুগ ধরেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে বেসন। ত্বকের ময়লা দূর করার পাশাপাশি কালচে দাগ ও রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর বেসন। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতেও এটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। জেনে নিন ত্বকের যত্নে বেসন কীভাবে ব্যবহার করবেন।

ত্বকের যত্নে বেসনের ৫ প্যাক

  1. বেসনের সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন ত্বকে। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দ্রুত দূর করবে এই প্যাক।
  2. ত্বক উজ্জ্বল করতে চাইলে বেসনের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  3. ত্বকের তেলতেলে ভাব কমাতে ২ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ বেসন ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রাখবেন ত্বকে।
  4. টমেটো চটকে বেসনের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে উজ্জ্বল। পাশাপাশি দূর হবে রোদে পোড়া কালচে দাগ।
  5. বেসনের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে ত্বকে। 
/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির