হজমশক্তি বাড়াতে রপ্ত করবেন যেসব অভ্যাস

অল্প কিছু খেলেই পেট ভার হয়ে থাকছে? সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমের গণ্ডগোল হলে এমনটি হয়। বিশেষজ্ঞদের মতে, ঘনঘন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া শরীরের জন্য ভালো ফল বয়ে আনে না। স্বাস্থ্যকর কিছু অভ্যাস রপ্ত করলে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।  

জীবনযাপন ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৮:৪৩আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৮:৪৩

খাবার ভালো করে চিবিয়ে খান
কখনও তাড়াহুড়ো করে খাবার খাবেন না। সময় নিয়ে ভালো করে চিবিয়ে খান খাবার। এতে খাবার সহজপাচ্য হয় ও হজম হয় দ্রুত।  

পানি পান করুন পর্যাপ্ত
পানির অভাবেও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিন দুই লিটার পানি অবশ্যই পান করবেন।

খাবার খাওয়ার মাঝে পানি খাবেন না
অনেকেই খেতে খেতে পানি খান বারবার। এই অভ্যাসের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। খাবার শেষ করার সঙ্গে সঙ্গেও পানি খাওয়া অনুচিত। এতে খাবার হজমে সহায়ক পাচক রসের কার্যকারিতা কমে যায়। খাবার খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি খাবেন।

ঝাল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন
অতিরিক্ত ঝাল, মসলা ও তেলে ভাজা খাবার যতটুকু সম্ভব এড়িয়ে চলুন। এ ধরনের খাবার পরিপাক হতেও সময় নেয় বেশি। ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ খেতে পারেন। শুকনা মরিচ বেশি খাওয়ার কারণে অ্যাসিডিটি বাড়তে পারে।

ভারি খাবার খেয়েই ঘুমাবেন না
রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে ভাত বা ভারি খাবার খাবেন। খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।

গ্রিন টি পান করুন
দিনে একবার গ্রিন টি পান করতে পারেন। এটি হজমে সহায়ক।

দিনে ৩০ মিনিট ব্যায়াম করুন
দিনে অন্তত আধা ঘণ্টা হাঁটুন বা ব্যায়াম করুন। এতে মেটাবোলিজম বৃদ্ধি পাবে। হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হবে। 

দই খান
প্রোবায়োটিক খাবার যেমন দই খেতে পারেন প্রতিদিন। এটি খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে।

অতিরিক্ত খাবার খাবেন না 
একবারে বেশি খাবার খেয়ে ফেললে হজমের সমস্যা দেখা দেয়।  তাই অল্প করে বারবার খান।

/এনএ/
সম্পর্কিত
উপসর্গ মিললেই ওষুধ নয়, ইন্টারনেট দেখে চিকিৎসা নিতে যেসব সাবধানতা অবলম্বন করবেন
জেনে নিন ৫৬ বছরের সাইফ আলী খানের সহজ ডায়েট পরিকল্পনা
প্রতিদিন এক মাস আদা খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন