চুলের ভলিউম বাড়াবে ৩ প্রাকৃতিক উপাদান

দূষণ, অতিরিক্ত কেমিক্যালে পূর্ণ শ্যাম্পু, যত্নের অভাবসহ নানা কারণে চুল পড়ে পাতলা হয় যেতে পারে। অনেক সময় চুল বাড়েও খুব ধীরে। কী করলে ঘন ও ঝলমলে চুল পাবেন?

জীবনযাপন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

প্রাকৃতিক উপায়ে চুলের ভলিউম বাড়াতে চাইলে কিছু উপাদানের উপর ভরসা রাখতে পারেন। সপ্তাহে অন্তত একদিন এগুলো ব্যবহার করুন চুলে। চুল হবে ঘন, মজবুত ও সিল্কি।

অ্যালোভেরা
চুলের ময়েশ্চার ধরে রাখতে ও চুল পড়া কমাতে অ্যালোভেরা জেল খুবই কার্যকর। চুলের দ্রুত বৃদ্ধিতেও এর ভূমিকা রয়েছে। অ্যালোভেরা জেল চুলে লাগিয়ে রাখুন ধুয়ে ফেলার ১ ঘণ্টা আগে।

রিঠা
প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে রিঠা। সমপরিমাণ আমলকী, শিকাকাই ও রিঠা পানিতে ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে নিন। শ্যাম্পু শেষে চুল ভালো করে ধোওয়ার পর তারপর এই পানি দিয়ে চুল ধুয়ে নেবেন।  

ত্রিফলা
ত্রিফলা চূর্ণ করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ঘণ্টাখানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ক্ষতিগ্রস্ত চুলের যত্নে এটি অতুলনীয়। পাশাপাশি চুলের ভলিউম বাড়াতেও কার্যকর। 

/এনএ/
সম্পর্কিত
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি