টবের গাছে বেশি লেবু ফলাতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩

টবের গাছ থেকে লেবু ছিঁড়ে গরম ভাতের সঙ্গে খেতে পারলে কেমন হয়? খুব সহজে টবেই ফলাতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ লেবু। জেনে নিন টবের লেবু গাছে ভালো ফলন পেতে চাইলে কী করবেন এবং কী করবেন না।    

  • লেবুর বীজ থেকে চারা তৈরি করতে পারেন। তবে সাধারণত এ ধরনের গাছ থেকে লেবু পেতে অনেক দেরি হয়। নার্সারি থেকে গ্র্যাফটিং চারা কিনে আনাটাই সবচেয়ে ভালো এক্ষেত্রে।
  • কমপক্ষে ১৪ ইঞ্চি টব বা কন্টেইনারে লেবুর চারা লাগাবেন। এর চাইতে বড় হলে আরও ভালো হয়। ছোট টবে লেবু গাছ ঠিক মতো বাড়তে পারে না। প্লাস্টিক বা মাটির টবে লাগাতে পারেন গাছ। চাইলে বড় আকৃতির ড্রামও বেছে নিতে পারেন। তবে টবের নিচে যেন বাড়তি পানি যাওয়ার জন্য ছিদ্র থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • ৪০ শতাংশ মাটি, ৪০ শতাংশ কোকোপিট ও ২০ শতাংশ জৈব সার একসঙ্গে মিশিয়ে তৈরি করুন মাটি। মুঠো ভর্তি হাড়ের গুঁড়া মিশিয়ে দেবেন মাটিতে।
  • লেবু গাছে ঠিক মতো ফলন হওয়ার জন্য ৬ থেকে ৮ ঘণ্টা রোদ খুবই জরুরি। তাই টব এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি রোদ পড়ে।
  • গরমের সময় প্রতিদিন কিংবা একদিন পরপর পানি দেবেন গাছে।
  • প্রতি মাসে একবার করে মুঠো ভর্তি জৈব সার বা গোবর সার গাছের গোড়ায় দেবেন।
  • মাসে একবার ১ লিটার পানিতে ১ চা চামচ এপসম সল্ট মিশিয়ে স্প্রে করে দেবেন গাছে।
  • কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে ১৫ দিনে একবার দিতে পারেন গাছের গোড়ায়।
  • গাছকে পোকামাকড় থেকে রক্ষা করতে ১ লিটার পানিতে ১০ মিলি নিম অয়েল মিশিয়ে স্প্রে করুন গাছে।
  • ১ লিটার পানিতে ১ চা চামচ ইউরিয়া সার মিশিয়ে টবের কোণায় দিয়ে দিতে পারেন মাসে একবার। লেবুর আকৃতি বড় হবে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক
যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা