মজবুত চুলের জন্য গ্রিন টি ব্যবহার করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

প্রতিদিন গ্রিন টি পান করলে চুল ও ত্বক ভালো থাকে। বিভিন্ন হেয়ার প্যাকে মিশিয়েও ব্যবহার করতে পারেন উপকারী এই ভেষজ। কেন এবং কীভাবে চুলের যত্নে গ্রিন টি ব্যবহার করবেন জেনে নিন।

মজবুত চুলের জন্য গ্রিন টি ব্যবহার করবেন যেভাবে

  • ফুটন্ত পানিতে গ্রিন টি ফেলে ফুটিয়ে নিন ৫ মিনিট। নামিয়ে ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে নিন লিকার। শ্যাম্পু শেষে চুল ভালো করে ধুয়ে ভেজা চুলে স্প্রে করুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • ১ টেবিল চামচ নারিকেলের তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল, একটি ডিমের কুসুম ও ২ টেবিল চামচ গ্রিন টি একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ নারিকেলের তেল, অর্ধেকটি লেবুর রস ও ২ টেবিল চামচ গ্রিন টি মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • একটি গ্রিন টি ব্যাগ থেকে চা পাতা বের করে নিন। ১ টেবিল চামচ অলিভ অয়েল ও কয়েকটি রসুনের কোয়া থেঁতো করে মিশিয়ে দিন। মিশ্রণটি ভেজা চুলে ২০ মিনিট লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  •  ১ টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। একটি টি ব্যাগের চা পাতার সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

চুলের যত্নে কেন ব্যবহার করবেন গ্রিন টি?

  • গ্রিন টি ভিটামিন ই সমৃদ্ধ। এই ভিটামিন চুলের যত্নে অনন্য। চুল নরম ও সিল্কি রাখে গ্রিন টি। পাশাপাশি চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
  • চুল পড়া কমাতে গ্রিন টি কার্যকর। চুল দ্রুত লম্বা করতেও সাহায্য করে এই ভেষজ।
  • খুশকি দূর হয় নিয়মিত ব্যবহার করলে।
  • চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। 
/এনএ/
সম্পর্কিত
ত্বকের উজ্জলতায় তিন উপকরণেই বানিয়ে নিন সহজ ফেসপ্যাক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
সর্বশেষ খবর
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা