মজবুত নখের জন্য কী করবেন?

জীবনযাপন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৪২

অনেকের নখ পাতলা থাকে এবং সহজেই ভেঙে যায়। ঘরোয়া যত্নে মজবুত করে ফেলতে পারেন নখ। জেনে নিন টিপস। 

আপেল সাইডার ভিনেগার 
এই ভিনিগারে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো নানান খনিজ উপাদান আছে যা নখের সংক্রমণ কমিয়ে নখ মজবুত রাখে। পানি কিছু আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে মুছে ফেলুন।

অলিভ অয়েল ও লেবুর রস
অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে রাতে ঘুমানোর আগে নখে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। 

ভিটামিন ই 
ভিটামিন ই ক্যাপসুলের তেল নখে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন। 

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
রান্নাঘরের কাজ শেষ করে হাত মুছে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন নখে। 

গ্লাভস ব্যবহার করুন 
গৃহস্থালির কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন হাতে। নখ ভালো থাকবে। 

সবসময় নেইল পলিশ ব্যবহার করবেন না
নখ ভালো রাখতে কেবল নির্দিষ্ট উপলক্ষেই ব্যবহার করুন নেইল পলিশ। সবসময় নখে নেইল পলিশ ব্যবহার কিংবা ঘনঘন রিমুভার ব্যবহার নখের জন্য ক্ষতিকর। 

/এনএ/
সম্পর্কিত
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
সর্বশেষ খবর
রিয়াদ বিমানবন্দর বন্ধে বিপাকে হাজারো যাত্রী, শাহজালালে অনিশ্চয়তায় ২৮ ফ্লাইট চলাচল
রিয়াদ বিমানবন্দর বন্ধে বিপাকে হাজারো যাত্রী, শাহজালালে অনিশ্চয়তায় ২৮ ফ্লাইট চলাচল
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা