বিশেষজ্ঞ পরামর্শ

ডায়েট শুরুর আগে বিশেষজ্ঞ পরামর্শ কেন জরুরি?

জান্নাতুন নূর নাঈমা
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫

পুষ্টিবিদ জান্নাতুন নূর নাঈমা

একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ডায়েট করা খুবই জরুরি। কারণ সঠিক ডায়েট নির্বাচন করতে পারলে শরীরকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখা যায়। এই সঠিক ডায়েট নির্বাচন করার জন্যই আমাদের দরকার একজন বিশেষজ্ঞ। যাকে আমরা বলি পথ্যবিদ বা পুষ্টিবিদ।

বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া ডায়েট করলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকা গেলেও দীর্ঘসময় ভালো থাকা যায় না। কিছুদিন পর ভিটামিন ও প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয় শরীরে। এতে দুর্বলতা, লো প্রেসার, কিডনির জটিলতা, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। অনেক সময় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় অযাচিত ডায়েটের কারণে।

কেবল শুকানোই শেষ কথা নয়। উচ্চতা ও বয়স অনুযায়ী সঠিক ওজন ধরে রাখার পাশাপাশি সুস্থ থাকাটাই একটি স্বাস্থ্যকর ডায়েটের মূল কথা। ব্যালেন্স করে খাদ্য তালিকায় সব ধরনের খাবার পরিমাণ মতো রাখতে পারলে সুস্থ থাকা সম্ভব। সব খাবারেরই নির্দিষ্ট কিছু গুণ রয়েছে। কিছু খাবার রয়েছে যা ভিটামিন সি যুক্ত, যা ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেকোনো টক ফল যেমন লেবু, আমলকী, আমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে। এছাড়া নিয়মিত খেতে হবে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ফল ও শাকসবজি। সুস্থ থাকতে ভিটামিন বি, ভিটামিন ডি, আয়রন প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবারও নিয়মিত খাওয়া খুব জরুরি।  

লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশানিস্ট

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের