রান্নায় ব্যবহারের জন্য সেরা ৫ কোল্ড প্রেসড অয়েল

প্রাকৃতিক তেলকে সাধারণত কেমিক্যালের মাধ্যমে পরিশোধন করা হয়। অ্যাসিড বা ব্লিচিংয়ের মাধ্যমে পরিশোধন করার সময় এতে যোগ হয় বেশ কিছু ক্ষতিকর উপাদান। এছাড়া উচ্চতাপে প্রক্রিয়াজাত করার সময় নষ্ট হয়ে যায় তেলের গুণ। তাই এই পদ্ধতিতে পরিশোধিত তেলের বদলে প্রাকৃতিক উপায়ে পাওয়া তেল রান্নায় ব্যবহার বেশি নিরাপদ।

জীবনযাপন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:২২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:২২

কোল্ড প্রেসড অয়েল কী?
বিভিন্ন ফুল এবং ফলের বীজ ভেঙে কোল্ড প্রেসড অয়েল তৈরি হয়। এগুলো সবই অর্গানিক। এর নাম কোল্ড প্রেসড অয়েল, কারণ এই পদ্ধতিতে রাসায়নিক ব্যবহার না করে ৩৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে এবং বাইরে থেকে চাপ প্রয়োগে তেল নিষ্কাশন করা হয়। প্রাকৃতিকভাবে পাওয়া তেল বলে কোল্ড প্রেসড অয়েল স্বাস্থ্যের জন্য উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হার্ট ভালো রাখে এই তেল। ওজন কমাতে, হজম ক্ষমতা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কোল্ড প্রেসড নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা শরীরে দ্রুত শোষিত হয় এবং সরাসরি লিভারে পৌঁছে মেটাবলিজম বাড়ায়। এছাড়া প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কোল্ড প্রেসড তেলের জুড়ি নেই।

যেসব কোল্ড প্রেসড অয়েল ব্যবহার করবেন রান্নায়

  1. অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ অলিভ অয়েল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন রান্নায়। তবে কম আঁচে সেদ্ধ সবজি, মাছ অথবা মাংস খানিকটা নেড়েচেড়ে খেতে চাইলে ব্যবহার করুন এই তেল। উচ্চ তাপে অলিভ অয়েল এর উপকারিতা হারিয়ে ফেলে। 
  2. কোল্ড প্রেসড নারিকেলের তেল রান্নায় ব্যবহার করা যায় সব ধরনের রান্নায়। এই তেলে শরীরের জন্য উপকারী কোলেস্টেরল পাওয়া যায় উচ্চ মাত্রায়। বেশি তাপেও নারিকেলের তেল এর উপকারিতা হারায় না। 
  3. ভিটামিন এ, ডি এবং ই সমৃদ্ধ বাদামের তেল শরীরের জন্য ভালো। ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে কোল্ড প্রেসড বাদামের তেল। উচ্চ তাপ প্রয়োগ করেরান্না করলেও এর গুণ কমে না। 
  4. কোল্ড প্রেসড সরিষার তেল ব্যবহার করে রান্না করতে পারেন। এই তেলে পাওয়া যায় পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এছাড়া ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডেরও উৎস উপকারী এই তেল। 
  5. কোল্ড প্রেসড তিলের তেল ব্যবহার করে রান্না করলেও মিলবে নানা উপকার। হাড় ও হার্ট ভালো রাখে এই তেল। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
৩০ ধরনের উদ্ভিজ্জ খাবারেই কী মিলবে সুস্থতা?
পিসিওএসে টেকসই ওজন কমাতে ৫ ভুল থেকে সতর্ক থাকার পরামর্শ
কিডনি রোগীরা কি লেবুর পানি খাবেন
সর্বশেষ খবর
ঢাকা-সিলেটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ অনুমোদন, ঢাকা-কুড়িগ্রামেও আসছে নতুন ট্রেন
ঢাকা-সিলেটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ অনুমোদন, ঢাকা-কুড়িগ্রামেও আসছে নতুন ট্রেন
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ কেন শুধু ফুটবল নয় 
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ কেন শুধু ফুটবল নয় 
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার-বিরোধী দলের জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী 
ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার-বিরোধী দলের জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির