ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন আপেলের ফেস প্যাক

জীবনযাপন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০

ফাইবার ও নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর আপেল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি রূপচর্চাতেও এর রয়েছে কার্যকর ভূমিকা। ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখতে আপেলের ফেস প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতেও জুড়ি নেই আপেলের। জেনে নিন কীভাবে বানাবেন ফেস প্যাক।

১। আপেল কেটে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে মেশান দই। মিশ্রণটি লাগান ত্বকে। শুকিয়ে গেলে আলতো হাতে ঘষে ধুয়ে নিন।

২। আপেল ও গ্লিসারিন দিয়ে বানাতে পারেন ফেস প্যাক। আপেলের পেস্টের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

৩। আপেল ও লেবুর ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন উজ্জ্বল ত্বকের জন্য। ত্বকের দাগ দূর করতেও সাহায্য করবে এই প্যাক।

৪। আপেল ব্লেন্ড করে মধু মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।

৫। ত্বকের মরা চামড়া দূর করতে আপেল বেটে ওটস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে একটু ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।

৬। আপেল ব্লেন্ড করে রস বের করে নিন। সঙ্গে মেশান মধু ও গোলাপজল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে