প্রাকৃতিক গোলাপি ঠোঁট পেতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১৬:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৬:৪৫

কালচে ঠোঁট জেনেটিক হতে পারে। আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। গোলাপি ঠোঁট পেতে চাইলে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন।

 

গোলাপের নির্যাস
গোলাপি ঠোঁট পেতে চাইলে বেছে নিতে পারেন গোলাপকেই। এক বোতল গোলাপজলে অল্প মধু মেশান। মিশ্রণটি দিয়ে প্রতিদিন কোমলভাবে ঠোঁট স্ক্রাব করুন। এছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগালেও উপকার পাবেন।

লেবুর রস
প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। ঠোঁটের কালচে ছোপ দূর করতে তাই সাহায্য নিতে পারেন লেবুর। লেবু পাতলা চাকা করে কেটে উপরে অল্প চিনি ছিটিয়ে ঠোঁটে ঘষুন। ঠোঁটে জমে থাকা মৃত চামড়া দূর হবে। পাশাপাশি লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।

নারিকেল তেল
আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দুই একবার এভাবে ম্যাসাজ করুন। ধীরে ধীরে দূর হবে ঠোঁটের কালো দাগ।

বিটের রস
ঠোঁটে ঝলমলে গোলাপি রঙ পেতে চাইলে বিটে ভরসা রাখতে পারেন। বিটরুট টুকরো করে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে এটি কয়েক মিনিট ঠোঁটে ঘষুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল
আধ চা চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল ঠোঁটে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

বেদানা
একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস
শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা থেঁতো করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম