চুলের যত্নে গোলাপজল ব্যবহার করবেন কেন?

সাধারণত ত্বকের যত্নেই গোলাপজল ব্যবহৃত হয় বেশি। তবে চুলের যত্নেও কিন্তু সুগন্ধি এই তরলের জুড়ি মেলা ভার।

জীবনযাপন ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ১৪:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৩

গোলাপফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে বা ডিস্টিল করে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপজল। হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি। জেনে নিন কেন এবং কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন গোলাপজল।

১। মাথার ত্বক পরিষ্কার রাখে গোলাপজল। এতে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মাথার চুলকানি আর প্রদাহ কমাতে পারে।

২। খুশকি দূর করতে কার্যকারিতা রয়েছে গোলাপজলের। গোলাপের নিজস্ব প্রদাহরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করে।

৩। গোলাপজলে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি ৩ রয়েছে। এই পুষ্টি উপাদানগুলো চুল ভালো রাখার জন্য জরুরি। গোলাপজল চুলের গোড়ায় সরাসরি স্প্রে করলে চুলের ফলিকলগুলোর গভীরে ঢুকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি বাড়ে।

৪। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে গোলাপজলের জুড়ি নেই। রুক্ষ চুলে প্রাণ ফেরায় উপাদানটি। চুলের শেষভাগ শুষ্ক আর ফাটা হলেও গোলাপজল স্প্রে করুন, চুল নিমেষে আর্দ্র আর নরম হয়ে যাবে।

৫। মজবুত চুলের জন্য ব্যবহার করতে পারেন গোলাপজল। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের রয়েছে এতে। এসব উপাদান চুল মজবুত করতে সাহায্য করে।

যেভাবে চুলে ব্যবহার করবেন গোলাপজল

  • শ্যাম্পু অথবা কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে নিন গোলাপজল।
  • স্প্রে বোতলে নিয়ে সরাসরি স্প্রে করতে পারেন চুলে।
  • গোলাপজলে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান।
  • শ্যাম্পু শেষে গোলাপজলে ধুয়ে নিন চুল।
/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
দোকান-ব্যবসাও নেই, তবু এমএফএস অ্যাকাউন্ট: অনলাইন জুয়ায় নতুন কৌশল
লং মার্চের বদলে আলোচনার প্রস্তাব দিন: রাশেদ খাঁন
লং মার্চের বদলে আলোচনার প্রস্তাব দিন: রাশেদ খাঁন
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা