অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকবেন কীভাবে?

ক্ষুধা লাগা এবং খাবার খাওয়ার ইচ্ছা- দুটো বিষয় সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় ক্ষুধা না লাগলেও বিভিন্ন খাবার খাওয়ার ইচ্ছে জাগতে পারে। এ সময় সাধারণত অস্বাস্থ্যকর খাবারই খাওয়া হয়ে যায় বেশি। ফলে মেদ বেড়ে যাওয়াসহ নানা ধরনের শারীরিক অসুস্থতা জেঁকে বসে। কী করলে দূরে থাকতে পারবেন অস্বাস্থ্যকর খাবার থেকে? জেনে নিন সেটাই।

জীবনযাপন ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ১৬:৫৩ আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৬:৫৩

ব্রিটেনের ডাক্তার মাইকেল মসলে জানান, সুনির্দিষ্ট ডায়েট পরিকল্পনা এই ধরনের খাবার খাওয়ার ইচ্ছাকে দমন করতে পারে। এজন্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে খাদ্য তালিকায়। এই ধরনের খাবার অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকে। ফলে বাড়তি খাবার খাওয়ার আকাঙ্ক্ষা কমে। এছাড়া যে হরমোনের কারণে ক্ষুধাবোধ হয় আমাদের, সে হরমোন কমাতে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার। এজন্য প্রতিদিন অল্প অল্প করে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে।

প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে পরিপাক ক্রিয়ার উন্নতি হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে। ডাক্তার মসলে ২০১৪ সালের এক গবেষণার রিপোর্ট তুলে ধরেন। সে গবেষণায় দেখা যায়, সকালের নাস্তায় উচ্চমাত্রার প্রোটিন থাকলে দীর্ঘক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না।

দিনের প্রথম খাবারে রাখতে পারেন ডিম, মুরগির মাংস ও পরিজ। সঙ্গে থাকতে পারে খানিকটা ফাইবার ও ফল। এছাড়া সারাদিনের খাদ্য তালিকায় রাখুন বাদাম, সয়াবিন, মটরশুঁটি, বিভিন্ন ধরনের বীজ ও ডাল। মুরগির মাংস ও বিভিন্ন ধরনের মাছ খাওয়াও খুব জরুরি।

তবে অতিরিক্ত প্রোটিন খেতে যাবেন না আবার। সঙ্গে ফাইবার, কার্বোহাইড্রেট ও ফল রাখবেন। অতিরিক্ত প্রোটিন খেলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া     

/এনএ/
সম্পর্কিত
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!