ডিম সম্পর্কে ১০ তথ্য

জীবনযাপন ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ১৮:৩৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৮:৩৬

শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা সেদ্ধ ডিমে একটু লবণ বা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে খেতে কে না ভালোবাসে? সকালের নাস্তার মেন্যুও পূর্ণতা পায় না ডিম ছাড়া। প্রোটিনের শক্তিশালী উৎস ডিমকে বলা হয় সুপার ফুড। ডিম সংরক্ষণ পদ্ধতি, রান্নার পদ্ধতি ও পুষ্টিগুণ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য জেনে নিন।

 

  1. একটি ডিম থেকে ৬ গ্রাম প্রোটিন, ৭০ ক্যালোরি, ১৮৫ মিলিগ্রাম কোলেস্টেরল ও ৫ গ্রাম ফ্যাট পাওয়া যায়।
  2. ডিম সংরক্ষণ করুন ফ্রিজে। তবে ফ্রিজের দরজার সঙ্গে রাখা খোপে রাখবেন না। বারবার দরজা খোলার কারণে তাপমাত্রার তারতম্য হয় এই স্থানে। ফলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। একটি বড় মুখবন্ধ বাটিতে ডিম নিয়ে রেখে দিন ফ্রিজে তাকে।
  3. নতুন ডিমের চাইতে পুরনো ডিমের খোসা ছাড়ানো তুলনামূলক সহজ।
  4. হেলথলাইন ওয়েবসাইট জানাচ্ছে, ডিমের খোসার রঙ আলাদা হলেও পুষ্টিগুণের দিক থেকে তেমন কোনও পার্থক্য নেই তাদের মধ্যে।
  5. ডিম কিনে আনার পর ৫ সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। এর বেশি রাখবেন না।
  6. ডিম নষ্ট হয়েছে কিনা বোঝার জন্য একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে ডিম ছেড়ে দিন। সেটি ভেসে থাকলে বুঝবেন ডিম নষ্ট হয়ে গেছে।
  7. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে ফেলার পর প্রয়োজনে সাদা অংশ ফ্রিজে রেখে দিতে পারেন। তবে কুসুম রাখবেন না। কাস্টার্ড বা অন্য কোনও আইটেম রান্নায় ব্যবহার করে ফেলুন কুসুম।
  8. রুমের তাপমাত্রার ডিম প্রয়োজন হয় অনেক রেসিপির জন্য। ফ্রিজ থেকে বের করতে মনে না থাকলে ঠান্ডা ডিম কুসুম গরম পানির মধ্যে ডুবিয়ে রাখুন। দ্রুত স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে।
  9. অনেক সময় ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়। পানিতে ১ চা চামচ লবণ অথবা প্রতি ডিমের জন্য ১ চা চামচ ভিনেগার মিশিয়ে নিলে আর ফাটবে না।
  10. ডিম চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিন। ৩ থেকে ৪ মিনিট অপেক্ষা করুন। এরপর খোসা ছাড়ালে সহজে খোসা আলাদা হয়ে যাবে।

তথ্যসূত্র: হেলথলাইন, ফুড নেটওয়ার্ক

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম