শিশুকে সৃজনশীল করে তুলবেন কীভাবে?

জীবনযাপন ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, ১১:১২আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১১:১২

সব শিশু এক নয়। একেকজনের প্রতিভার ক্ষেত্র একেক রকম। কেউ হয়তো রঙ পেন্সিল হাতে সময় কাটাতে ভালোবাসে, কেউবা গিটার বা পিয়ানোতে খুঁজে পায় আনন্দ। শিশুর প্রতিভার সঠিক বিকাশের জন্য সহায়ক পরিবেশ ভীষণ গুরুত্বপূর্ণ। জেনে নিন শিশুকে সৃজনশীল হিসেবে গড়ে তুলতে চাইলে কী করবেন এবং কী করবেন না।

শিশুর ইচ্ছাকে প্রাধান্য দিন
শিশু কোন বিষয়ের উপর আগ্রহী সেটা বোঝার চেষ্টা করুন। গানে আগ্রহ থাকলে তাকে বেশি বেশি গান শোনার সুযোগ দিন। গানের প্রশিক্ষণ দিন। ছবি আঁকতে ভালোবাসলে উৎসাহ দিন ও রঙ পেন্সিল কিনে দিন। আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিতে পারেন। নিজের মত শিশুর ওপর চাপাবেন না। শিশুকে তার মতো করে সৃজনশীলতার অনুশীলন করতে দিন। 

অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না 
শিশু যদি কিছুদিন গান শেখার পর আর শিখতে না চায়, তাকে জোর করবেন না। সে নতুন করে নাচে বা ছবি আঁকায় আগ্রহী হলে তাকে সেটা করতে দিন। অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না এক্ষেত্রে। এতে শিশু হীনমন্যতা ও আত্নবিশ্বাসহীনতায় ভোগে।  

বই তুলে দিন হাতে
শিশুর সৃজনশীলতার সঠিক বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। বয়স অনুযায়ী তাকে বই কিনে দিন ও বই পড়তে উৎসাহিত করুন। 

শিশুকে নিয়ে ভ্রমণে যান
শিশুকে সৃজনশীল হিসেবে গড়ে তুলতে চাইলে তাকে বিশ্ব দেখার সুযোগ করে দিন। সময় সুযোগ মতো শিশুকে নিয়ে ঘুরতে যান। এতে তাদের মেধার বিকাশ হবে। সবসময় যে সমুদ্র বা পাহাড়েই যেতে হবে এমন নয়। আশেপাশের গাছপালা, পাখি দেখিয়েও শিশুর সঙ্গে গল্প করতে পারেন। 

শিশুকে সময় দিন
কর্মব্যস্ত থাকার কারণে হয়তো খুব বেশি সময় দিনে দিতে পারছেন না শিশুকে। এক্ষেত্রে কাজ শেষে ফিরে পুরো সময়টা থাকে দিন। তার সাথে গল্প করুন, তাকে গল্প বলতে উৎসাহ দিন। তার সঙ্গে খেলুন ও বই পড়ে শোনান। শিশুর সঙ্গে বসে ক্র্যাফটিং করুন, নতুন নতুন জিনিস বানান। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক