ভেষজ চা খাওয়ার ৫ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৪:৫০ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৪:৫০

শীত শীত আবহাওয়ায় তুলসী, আদা, দারুচিনি দেওয়া এক কাপ গরম চা আপনাকে আরাম দেবে। পাশাপাশি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ভেষজ চা। জেনে নিন ভেষজ চা খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 

 

 

১। ঠান্ডা-সর্দি কমায়
শীতকালে গলা খুসখুস করা কিংবা সর্দি-কাশির সমস্যা বেশ ঘনঘন হয়। আদা কুচি, হলুদ ও দারুচিনি দেওয়া এক কাপ চা ঠান্ডার অস্বস্তি দূর করতে পারে।

২। হজমে সহায়ক
পুদিনা পাতা, লবঙ্গ ও আদা কুচি দিয়ে তৈরি এক কাপ চা গ্যাস্ট্রিকের সমস্যা ও হজমের গণ্ডগোল থেকে আপনাকে মুক্তি দিতে পারে।  

৩। এনার্জি জোগায় 
বিভিন্ন মসলা দিয়ে তৈরি ভেষজ চা দূর করে ক্লান্তি। ঝটপট এনার্জি ফিরে পেতে এই চায়ের জুড়ি নেই। 

৪। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে
রক্তের স্বাভাবিক সঞ্চালনে সহায়তা করে ভেষজ চা। দারুচিনি, আদা ও স্টার মসলা দিয়ে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই চা।

৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভেষজ চা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
হৃদ্‌যন্ত্রের ঝুঁকি বাড়াতে পারে সকালের যে ৫ অভ্যাস
সকালে লেবুর পানি পান করেন? কিডনিতে কী প্রভাব ফেলে জানেন?
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
সর্বশেষ খবর
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?
বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল
বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল
শীতে ব্যাডমিন্টন খেলবেন? র‌্যাকেট কেনার আগে কোন বিষয়গুলো দেখবেন
শীতে ব্যাডমিন্টন খেলবেন? র‌্যাকেট কেনার আগে কোন বিষয়গুলো দেখবেন
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান