মৌসুমি ঠান্ডা-সর্দি সামাল দিতে কী করবেন?

নওরিন আক্তার
১৪ ডিসেম্বর ২০২২, ১২:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:০১

ঋতু বদলের এই সময়ে হুট করে গলা খুসখুস করা, সর্দি, কাশি ও ঠান্ডার মতো সমস্যাগুলো লেগেই থাকে। বিশেষ করে শিশুদের অনেকেই আক্রান্ত হচ্ছে মৌসুমি সর্দি-কাশিতে। কীভাবে সামাল দেবেন এই পরিস্থিতি? পরামর্শ দিচ্ছেন বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট ফাতেমা সিদ্দিকী ছন্দা। 

  • প্রতিদিন সকালে হালকা গরম পানির সাথে ১ চা চামচ খাঁটি মধু মিশিয়ে পান করতে পারেন। মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

  • কালোজিরার গুঁড়া ১ চা চামচ মধুর সাথে মিশিয়ে সকাল ও বিকালে খেতে পারেন। এটা দারুণ কাজ করে।

  • তুলসী পাতার রস খেতে পারেন। ১ চা চামচ তুলসীর রস মধুর সাথে মিশিয়ে দুইবেলা খেলে অনেক সময় ওষুধ ছাড়াই ২/৩ দিনে সুস্থ হওয়া যায়।

  • আপনার খাদ্যাভ্যাস ঠিক আছে কিনা সেদিকেও খেয়াল রাখুন। তরলজাতীয় খাবার খান বেশি করে। যেমন গরম স্যুপ।

  • বিকালে মসলা চা বা আদা চা তুলসী পাতা দিয়ে খেলেও চমৎকার উপকার পাবেন।

  • প্রতিবেলার ভারি খাবারের পর অল্প পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল রাখুন। দিনে দুটি আমলকী খেতে পারেন।

  • গলা খুসখুসে আরাম পেতে সামান্য লবণ কুসুম গরম পানিতে মিশিয়ে দুইবেলা কুলকুচি করুন।

  • কোনও ভাবেই ডিহাইড্রেশনে ভোগা যাবে না। ঠান্ডা ও সর্দি লাগলে পানি খেতে ইচ্ছা করে না। এই ইচ্ছাকে গুরুত্ব দিলে সমস্যা আরও বাড়বে। বড় ও ছোট সবার বেলায় পানির পরিমাণ যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

পুষ্টিবিদ ফাতেমা সিদ্দিকী ছন্দা

শিশুদের ঠান্ডা-সর্দি সামাল দিতে করণীয়

  • শিশুদের জন্য মধু ও তুলসী পাতার রস বা মধু ও কালোজিরার গুঁড়া চমৎকার কাজ করে।

  • শিশুর বয়স দেড় বছর হয়ে গেলে ২/৩ চা চামচ করে চিনি ছাড়া আদা বা মসলা চা ২ বেলা দেওয়া যাবে।

  • চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, কর্ন স্যুপ ও কুসুম গরম পানি খাওয়াতে পারেন শিশুকে।

  • রোদ ওঠার পর কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে দিন শিশুকে। এতে বুকে জমে থাকা সর্দি দূর হবে। অনেকেই ভাবেন গোসল করালে সর্দি বাড়ে। এটি একেবারেই ভুল ধারণা। গোসল করালে নাক দিয়ে সর্দি বের হয়ে যায়। যেটাকে সর্দি বেড়ে গেছে ভেবে অনেকেই ভুল করেন।

  • নাকের ড্রপ ও সাসপেনশন বা ওরাল মেডিকেশন শিশু বিশেষজ্ঞের পরামর্শে চালিয়ে যেতে হবে।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের